ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইমাম বুধবার রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় ৩৩ সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।
৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।
তদন্ত শেষে ২০২০ সালের ৩০ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ২০২০ সালের ২০ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আদালতে মামলার বিচার শুরু হয়।
.png)
































কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন