![]() |
| প্রতীকী ছবি |
সিলেটের সুবিদবাজার এলাকার ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির মামলায় বুথটির নিরাপত্তায় নিয়োজিত কোম্পানির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কোম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের ইনচার্জ সন্দীপন সিং শুক্রবার সিলেট মহানগরের এয়ারপোর্ট থানায় মামলা করেন। এতে সিকিউরেক্সের দুই কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন, ‘আসামিদের মধ্যে কোম্পানির এটিএম অফিসার অলবাব হোসেনকে গ্রেপ্তার করলেও অপর কর্মকর্তা আমিনুল হককে এখনো গ্রেপ্তার করা যায়নি, তবে চেষ্টা চলছে।’
মামলার এজাহারে সন্দীপন সিং বলেন, গত ২৭ অক্টোবর এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা করা হয়। কিন্তু ক্যাশজ্যামজনিত সমস্যার কারণে তখন টাকা জমা হয়নি। ৩০ অক্টোবর বুথে এক লাখ ৪৪ হাজার টাকা পাওয়া যায়।
এটিএম বুথে বসানো সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১২টার দিকে মাথায় কালো ক্যাপ ও মুখে মাস্ক পরে দুই থেকে তিনজন ব্যক্তি ব্যাংকের বুথের ভল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যাচ্ছিল।
.png)
































কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন