এর আগে টস জিতে ভালো শুরুর আভাস দিলেও দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস (৫) লেগ সাইডে ওয়াইড লেন্থে যাওয়া বাউন্সে গ্লাভস ছুঁয়ে আউট হন। পরে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল শান্ত (২)। এরপর ফিফটির পথে থাকা তরুণ ওপেনার তানজিদ তামিম ফিফটি মিস করে সাজঘরে ফিরেছেন। ৪৪ বলে সাতটি চার ও এক ছক্কায় ৪৫ রান করে ফিরেছেন। আগে ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ। মুশফিকের(৮) পর সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহও (১৮)। এর আগে ৬২ বলে ফিফটি তুলেছেন মিরাজ।
এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে প্রায় ঘন্টা তিনেক। এরপর খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। খেলা শুরু হতেই একে একে ফিরেছেন হৃদয়, মিরাজ, নাসুম ও মাহেদী।
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের। প্রথম ম্যাচে সাকিব না থাকায় মিরাজ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এই ম্যাচে সাকিবের জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত।
.png)
































কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন